ছবি: সংগৃহীত
চাঁদা না দেওয়ায় মামলায় আসামি করার অভিযোগ ইটনা জামায়াত সেক্রেটারি আবুল খায়ের নুরুল্লাহর বিরুদ্ধে
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল খায়ের নুরুল্লাহর বিরুদ্ধে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একাধিক ব্যক্তিকে ৫ আগস্ট-পরবর্তী ফুটবল স্টেডিয়াম ভাঙচুর মামলায় আসামি করার অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।
অভিযোগকারীদের দাবি, তাঁদের কাছে সরাসরি চাঁদা দাবি করা হয়েছিল। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। তাঁদের কয়েকজনের নাম ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলায় আসামি হিসেবে রয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারীরা নিরাপত্তা ও হয়রানির আশঙ্কায় নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি। তবে তাঁদের অভিযোগের পক্ষে কোনো ভিডিও বা অডিও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, আবুল খায়ের নুরুল্লাহ সম্প্রতি সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
একাধিক ব্যক্তির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই, মামলার নথি পর্যালোচনা এবং অভিযুক্তের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসা প্রয়োজন।
এ বিষয়ে আবুল খায়ের নুরুল্লাহর বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।

No comments:
Post a Comment