...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরে নেতানিয়াহু

গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরে নেতানিয়াহু

গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন বলে ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।




রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নেতানিয়াহুর আবুধাবি সফর ও শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নেতানিয়াহুর কার্যালয় বা ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সিএনএনের এক প্রতিবেদনে ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দুই নেতার বৈঠকে ইরান ছিল অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ইরানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েল ও ইউএইর মধ্যে সহযোগিতাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ব্যক্তিগত উড়োজাহাজে আবুধাবি যান এবং দিনের একটি বড় অংশ সেখানে অবস্থান করেন।

নেতানিয়াহুর এ সফর এমন সময়ে হলো, যখন ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। একই সময়ে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইউএইর পক্ষ থেকে নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল কি না, তা নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

হারেৎজের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামাসের বড় ধরনের হামলার সম্ভাবনা সম্পর্কে শেখ মোহাম্মদ বিন জায়েদ আগে থেকেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। তবে নেতানিয়াহুর দপ্তর এ দাবি অস্বীকার করেছে।

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা গড়ে উঠেছে।

 

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)