...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন


 
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এর আগে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুপুর ২টায় পদত্যাগের 'চূড়ান্ত' ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, আজকের দিনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সংবাদ সম্মেলনে ইশরাক আরও বলেন, প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে "শতগুণ বেশি উদ্দীপনা" নিয়ে কাজ করবেন তিনি।

তথ্যসূত্র: The Business Standard, দৈনিক সংগ্রাম, dhakawatch24.com


NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)