ইউরোপীয় ইউনিয়নের বাজারে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। চলতি ২০২৬ সালের প্রথম আট মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ১১ দশমিক ৬৭ শতাংশ কমেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৫৮ বিলিয়ন ইউরো।
ইউরোস্ট্যাটের তথ্যে দেখা গেছে, রপ্তানি আয় ১৩ দশমিক ৫০ বিলিয়ন ইউরো থেকে কমে ১১ দশমিক ৯৩ বিলিয়ন ইউরোতে নেমেছে। প্রতি কেজি পোশাকের গড় দাম ৭ দশমিক ৪৩ শতাংশ কমে যাওয়াই ধসের প্রধান কারণ।
একই সময়ে ইইউতে চীনের রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ এবং ভিয়েতনামের ৪ দশমিক ৪৬ শতাংশ।
তথ্যসূত্র: charpatro.com, somoyerbadhon.com

No comments:
Post a Comment