...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

অস্থিরতায় ভারতে থাকা বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক, সীমান্তে ভিড়

অস্থিরতায় ভারতে থাকা বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক, সীমান্তে ভিড়



 

অস্থিরতায় ভারতে থাকা বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক, সীমান্তে ভিড়

ছবি: সংগৃহীত




দেশে চলমান অস্থিরতায় আতঙ্কে ভারতে থাকা অনে বাংলাদেশি দেশে ফিরছেন, আবার কেউ কেউ ভয়ে ভারতে যাচ্ছেন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে বড় ভিড় দেখা গেছে; বনগাঁর পেট্রাপোল ও নদিয়ার গেদে সীমান্তেও একই চিত্র। অভিবাসন সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঘোজাডাঙা দিয়ে প্রায় ২০৫ জন বাংলাদেশি ভারতে প্রবেশ করেছেন, আর প্রায় ৩০০ জন বাংলাদেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তে লাইন দিচ্ছেন মানুষ। গোপালগঞ্জের বাসিন্দা সুবোধ বিশ্বাস স্ত্রী-সন্তানসহ ঘোজাডাঙায় অপেক্ষা করছেন; তিনি বলেন, মঙ্গলবার হঠাৎ পরিস্থিতি বদলে যায়, রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি আত্মীয়ের বাড়িতে থাকবেন। চট্টগ্রামে যাওয়া নীলকমল মণ্ডলও ঝুঁকি না নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলোতে বাংলাদেশি অতিথি কমছে। পেট্রাপোল ও ঘোজাডাঙায় বিএসএফ ও অভিবাসন কর্তৃপক্ষ কড়া নজরদারি করছে; বৈধ কাগজপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার পর সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কলকাতা নিউজ (ইকোপ্রেস)


NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)