ছবি: সংগৃহীত
ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে তৈরি এ খসড়া চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, এরপর অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না; ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী হিসেবেও তাঁরা অযোগ্য হবেন। পরিচালকদের একটানা দায়িত্বের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা হচ্ছে; ৬ বছর পর পুনরায় পরিচালক হতে হলে তিন বছর বিরতিতে থাকতে হবে। একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করা হচ্ছে এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো হচ্ছে।
তথ্যসূত্র: ইত্তেফাক, কালের কণ্ঠ, সময় নিউজ, দ্য ডেইলি স্টার।

No comments:
Post a Comment