...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি, অস্ত্র-গুলি উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি, অস্ত্র-গুলি উদ্ধার

 টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি, অস্ত্র-গুলি উদ্ধার



কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২১ নভেম্বর) রাতে চালানো এ অভিযানে একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।বিজিবির কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ইলেকট্রিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র। এ ছাড়া শতাধিক আইইডি ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহ করেছিল বলে তথ্য পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে করে এ ব্যাপারে বিজিবি বিস্তারিত জানাবে।

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)