ছবি: প্রতীকী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) ও তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে যান মিলি খাতুন। দোকানঘরটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। দোকানের নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৪৫ মিনিটে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: আরটিভি, ইত্তেফাক, একাত্তর টিভি

No comments:
Post a Comment