...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

রঙ মেশানো শুঁটকি আর পচা মাংস বিক্রি, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রঙ মেশানো শুঁটকি আর পচা মাংস বিক্রি, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রঙ মেশানো শুঁটকি আর পচা মাংস বিক্রি, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

 

ছবি: সংগৃহীত

শুঁটকি মাছে রঙ মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং বাসি-পচা মাংস বিক্রির অপরাধে চাঁদপুরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শুঁটকি মাছে রঙ মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা ও আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং বিক্রির উদ্দেশ্যে বাসি-পচা মাংস মজুত রাখার দায়ে একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। এ সময় জব্দ করা নষ্ট ও পচা মাংস এবং রঙ মেশানো শুঁটকি মাছ ধ্বংস করা হয়।

তথ্যসূত্র: আরটিভি, জাগো নিউজ ২৪, দ্য প্রাইম টিভি।

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)