ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ফুটবল খেলতে গিয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিটি হলের সাংবাদিকদের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচে খেলার সময় তাঁর ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।
ম্যাচটি হয় লোয়ার ম্যানহাটনের একটি ইনডোর মাঠে। মামদানি দেরি করে মাঠে নামেন এবং ওয়ার্মআপ না করেই খেলতে নামেন। মাঠে নামার কিছুক্ষণ পরই তিনি একটি গোল করেন। এরপর বলের পেছনে ছুটতে গিয়ে ডান পা বেকায়দায় পড়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সিটি হলের দল ম্যাচটি ১০-৫ গোলে জেতে।
শুক্রবার সকালে মেয়র ক্রাচে ভর দিয়ে সিটি হলে আসেন। তিনি জানান, ছয় থেকে আট সপ্তাহ তাঁকে মেডিকেল বুট পরে থাকতে হবে এবং প্রায় নয় মাস পর তিনি আবার ফুটবল খেলতে পারবেন। অস্ত্রোপচার লাগবে কি না, তা এখনো ঠিক হয়নি।
তথ্যসূত্র: ইউএসএ টুডে, নিউ ইয়র্ক পোস্ট, দ্য স্ট্রেইটস টাইমস।

No comments:
Post a Comment