ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে মানুষ সোনা কেনা কমানোয় সোনার দাম কমেছে। শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌতে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।
মোদি বলেন, এক বছর আগে তিনি দেশবাসীকে অনুরোধ করেছিলেন, খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য সোনা না কিনতে। তাঁর কথায়, "আমার মতো একজন সাধারণ মানুষ বলেছিল, কম সোনা কিনুন; দেশবাসী কম সোনা কিনেছেন, আর সোনার দাম কমেছে।"
এই আহ্বানকে তিনি ১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করেন।
মোদি প্রথম এই আহ্বান জানিয়েছিলেন গত ১০ মে, সেকেন্দ্রাবাদে। ভারতে গত কয়েক মাসে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে—গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৫ হাজার ২৫০ রুপি ছিল, বর্তমানে তা ১২ হাজার ৫২৩ রুপি।
তথ্যসূত্র: এনডিটিভি, ইত্তেফাক, একা
ত্তর টিভি

No comments:
Post a Comment