ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পার্লামেন্টে আইন করা উচিত — আওয়ামী লীগ জাতীয় শয়তান, তাদের ব্যাপারে এই আইন করা উচিত।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, তাদের মধ্যে মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি মানেই তারা মনে করে মানুষ খুন করা, যারা তাদের বিরুদ্ধে আছে, তাদের ধ্বংস করে দেওয়া।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় ককটেল-অগ্নিসন্ত্রাস করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা-আগুন দেওয়া হয়েছে। তবে আগুন-সন্ত্রাসের জবাবে বিএনপি কোনো হিংস্র কাজ করেনি। যারা অপরাধ করছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।
তথ্যসূত্র: আরটিভি, টরঙ্গ নিউজ, এশিয়ান টিভি অনলাইন।

No comments:
Post a Comment