ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চেয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদির সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে গত ১৯ নভেম্বর 'দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার' মামলায় আইসিজের দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে তাঁর দেশের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডের মাল্টিপল-এন্ট্রি ভিসা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত প্রয়োজনীয় রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।
তথ্যসূত্র: বাংলা টেলিগ্রাফ, বাংলাদেশ প্রতিদিন, টিবিএস, ঢাকা পোস্ট।

No comments:
Post a Comment