ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছেন শ্রমিকরা।
পুলিশ জানায়, আশুলিয়ার জিরাবো এলাকার পুকুরপাড়ে বন্ধ থাকা অরুণিমা গ্রুপের পোশাক কারখানা অরুণিমা স্পোর্টসওয়্যার লিমিটেড খুলে দেওয়া হয়। সকালে শ্রমিকরা কারখানায় হাজিরা দেওয়ার পর কাজ বন্ধ রেখে অস্থিরতা সৃষ্টি করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
কারখানাটি কিছুদিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে চালু ছিল। বৃহস্পতিবারও শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। তবে তারা কাজ না করায় একপর্যায়ে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে হইচই করতে থাকেন।
এ সময় শ্রমিকরা ওপর থেকে আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আমরা তাদের শান্ত করে কারখানা থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানাই।
এ সময় শ্রমিকরা কারখানার সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করলে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল পৌনে ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যের মধ্যে দুজনের শরীরে আঘাত লেগেছে। তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আরেকজনের হাত গাড়ির কাচ ভাঙার সময় কেটে গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে শংকর বক্সি নামে এক পোশাকশ্রমিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে সাভার ও আশুলিয়ায় আজ বৃহস্পতিবার ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে ২৯টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ, ১০টি সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং ১৭টি কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করেননি। শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের অর্থ হলো ‘নো ওয়ার্ক, নো পে’। অর্থাৎ এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। এ ঘটনার পর পর্যায়ক্রমে আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
সকাল থেকেই ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে বিজিবি সদস্যদের পাশাপাশি পুলিশের জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)।
এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো যখনই ঘোষণা করা হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতন হিসেবে শ্রমিকরা নতুন মজুরি পাবেন বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। তবে বোর্ডের এমন ঘোষণার পরও শ্রমিক অসন্তোষের পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি।
স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বিদেশি ক্রেতা হারানোর আশঙ্কার পাশাপাশি নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য বিদেশে পৌঁছানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে উদ্বেগ জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।
এদিকে সকালে সাভার নিউ মার্কেট ও সিটি সেন্টারের মাঝখানে একটি ফুটব্রিজ থেকে ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে। শাহিন (৪০) নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ছায়াবীথি আমতলা এলাকায় ধাওয়া করে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে মারধর করলে সাভার মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাচাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্দোলনের নামে সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের মতো কর্মকাণ্ড করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, শ্রমিকদের আবেগকে পুঁজি করে কুচক্রী মহল ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল।
সূত্র: এনটিভি, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, রাইজিংবিডি।

No comments:
Post a Comment