ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বলে জানিয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইউএস আর্মি প্যাসিফিক বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এগিয়ে নিতে চায়।
বার্তাটি ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে বলা হয়, ২০২৬ সালজুড়ে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
ইউএস আর্মি প্যাসিফিক জানায়, এসব কার্যক্রম প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে, পারস্পরিক বোঝাপড়া বাড়িয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকারকে আরও শক্ত করেছে।
তথ্যসূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইউএনবি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

No comments:
Post a Comment